Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে অভিযোগ ওড়াল কেন্দ্র

ইথানল মিশ্রিত পেট্রল (ই২০) নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্র দাবি করল, এই জ্বালানি দূষণ কমানোর পাশাপাশি গাড়ির গতিবেগ বৃদ্ধিতেও সহায়ক।

ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে অভিযোগ ওড়াল কেন্দ্র
  • ১৪ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রল (ই২০) নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্র দাবি করল, এই জ্বালানি দূষণ কমানোর পাশাপাশি গাড়ির গতিবেগ বৃদ্ধিতেও সহায়ক।  পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতে জ্বালানি তেল আমদানির খরচও কমবে বলে আশা করছে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। কিন্তু গাড়িচালকদের একাংশ অভিযোগ তুলেছে, ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। এর পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের ক্ষতির আশঙ্কাও করছেন তাঁরা। যদিও মন্ত্রকের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, দূষণ রোধের বিষয়ে ভারত দৃঢ়প্রতিজ্ঞ। ই২০ জ্বালানির ব্যবহার সেই উদ্যোগেরই অংশ। ২০৭০ সালের মধ্যে ভারত কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায়। আখ বা ভুট্টা থেকে প্রাপ্ত ইথানল কার্বন নিঃসরণ

Advertisement

অনেকটাই কমিয়ে দেয়। পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, মাইলেজ কমার সঙ্গে ইথানলের কোনও যোগ নেই। বরং কীভাবে গাড়ি চালানো হচ্ছে, রক্ষণাবেক্ষণ, টায়ারের বায়ুর চাপ ও গাড়ির এসি ব্যবহারের উপর মাইলেজ নির্ভর করে।

সম্পর্কিত সংবাদ