Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলের ইএসআই হাসপাতালকে মেডিক্যাল কলেজ করার উদ্যোগ কেন্দ্রের

অবশেষে সরকারি মেডিক্যাল কলেজের স্বপ্ন পূরণ হতে চলেছে আসানসোলে।

আসানসোলের ইএসআই হাসপাতালকে  মেডিক্যাল কলেজ করার উদ্যোগ কেন্দ্রের
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবশেষে সরকারি মেডিক্যাল কলেজের স্বপ্ন পূরণ হতে চলেছে আসানসোলে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কথা ঘিরে জোর চর্চা আসানসোল ইএসআই হাসপাতালে। সম্প্রতি ১৯৪ তম এমপ্লয়িজ স্টেট ইনসিউরেন্স কর্পোরেশন (ইএসআইসি) বৈঠকের শেষে মন্ত্রী মনসুখ মানদাভিয়া জানিয়েছেন, দেশের দশটি ইএসআই হাসপাতালকে মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগপুর, বিশাখাপত্তনম, পুনে, ভুবনেশ্বরের পাশাপাশি নাম রয়েছে আসানসোলেরও। তারপর থেকেই ইসিএসআই হাসপাতালে নাম অন্তর্ভুক্ত থাকা শ্রমিক ও চিকিৎসক মহলে জোর চর্চা চলছে। শনিবার আসানসোল ইএসআই হাসপাতালে রোগীদের শ্রবণযন্ত্র দেওয়া হয়। সেখানেই হাজির হয়েছিলেন রা঩জ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি এই প্রসঙ্গে বলেন, মেডিক্যাল কলেজ করতে ২০ একর জায়গা লাগে। আমাদের এখানে ৪৩ একর জায়গা রয়েছে। আমাদের এখানে বিএসসি নার্সিং কলেজ চলছে। রাজ্যের কোনও ইএসআই হাসপাতালে এটি নেই। তেমনি রাজ্য থেকেই মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব ইএসআইসিতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি এখানে মেডিক্যাল কলেজ করতে। আসানসোল ইএসআই হাসপাতাল জেলার অন্যতম বড় চিকিৎসা প্রতিষ্ঠান। অত্যাধুনিক অপারেশন থিয়েটর, ডায়ালিসিস থেকে শুরু করে নানা আধুনিক যন্ত্রপাতি দিয়ে শ’য়ে শ’য়ে শ্রমিক ও শ্রমিক পরিবারকে চিকিৎসা দিচ্ছে হাসপাতালটি। বিজেপি এমপি থাকাকালীন এখানে বেড বৃদ্ধি করার জন্য একটি বৃহৎ বিল্ডিং অনুমোদন করে কেন্দ্র। এখনও তা হস্তান্তর হয়নি। তারই মাঝে হাসপাতালের বিপুল পরিমাণ জমিতে মেডিক্যাল কলেজ করার জন্য রাজ্যের শ্রমদপ্তর তোড়জোড় শুরু করে। এবার এগিয়ে এল কেন্দ্রও। 

Advertisement

এদিন ইএসআই হাসপাতালের নার্সিং কলেজে শ্রবণযন্ত্র বিতরণের অনুষ্ঠানটি হয়। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইসিএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র। শেষ ১৪ বছরে হাসপাতালের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। ২০ জন রোগীর হাতে শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয়। তাঁদের কানে যন্ত্র লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান, হাসপাতালের স্টোর ইনচার্জ উৎপল পণ্ডা। এদিনের অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত পরিবেশন করেন নার্সিং কলেজের ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা। অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ