নয়াদিল্লি: চড়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বোঝার উপরে শাকের আঁটি হয়ে উঠেছে ওষুধ। তার দামও দিন দিন বাড়ছে। ফলে ক্ষোভ দেখা দিয়েছে আম আদমির মধ্যে। পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে নড়েচড়ে বসল মোদি সরকার। ৩৫টি অত্যাবশ্যক ওষুধের খুচরো দাম হ্রাস করা হয়েছে। তালিকায় আছে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, সাইক্রিয়াটিক ওষুধ। এছাড়া অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, কার্ডিওভাসকুলার ওষুধের দামও কমেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। এর ফলে ক্রনিক রোগে চিকিৎসাধীন রোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।



