Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পঠন-পাঠন ব্যাহত না করেই করতে হবে জনগণনার কাজ, শিক্ষকদের নির্দেশ রাজ্যের

স্কুলের পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না করেই শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।

পঠন-পাঠন ব্যাহত না করেই করতে হবে জনগণনার কাজ, শিক্ষকদের নির্দেশ রাজ্যের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: স্কুলের পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না করেই শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। দপ্তরের জয়েন্ট ডিরেক্টরের পক্ষ থেকে ওই নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন জেলার ডিপিএসসি সহ স্কুল পরিদর্শকদের পাঠানো হয়েছে। 

Advertisement

পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের ওই নির্দেশ অনুযায়ী স্কুলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন কোনোমতেই ব্যাহত করা যাবে না। জনগণনার কাজে যুক্ত শিক্ষকরা স্কুলে ক্লাসের পরে কিংবা সপ্তাহান্তে জনগণনার কাজ করবেন। 
প্রসঙ্গত, জনগণনার কাজে প্রাথমিক শিক্ষকদের একটি বড়ো অংশ যুক্ত রয়েছেন। ইতিমধ্যে অনেকেরই প্রশিক্ষণও শেষ হয়েছে। জেলার একাধিক স্কুলে প্রধান শিক্ষক সহ সব শিক্ষক, শিক্ষিকাকেই জনগণনার দায়িত্ব দিয়েছে প্রশাসন। একাধিক শিক্ষক সংগঠন এবিষয়ে পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কায় শিক্ষক, শিক্ষিকাদের ক্লাস করানো ছাড়া অন্য‌ কাজে যুক্ত না করার দাবিও জানিয়েছেন। অনেকেই আবার জনগণনার কাজের সময় শিক্ষকদের অন ডিউটি দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছিলেন। সেই চর্চার মধ্যেই শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা এসেছে জেলায়। যদিও বিষয়টিকে শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ হিসাবেই দেখছে জেলার শিক্ষামহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ