Bartaman Logo
৯ জুন, ২০২৬

সিবিএসইর নতুন পাঠক্রমে জুড়ছে ৩৭৭ রদ, তিন তালাক বাতিল ইস্যু

বদলাচ্ছে সিবিএসইর সিলেবাস। পাঠক্রমে জুড়ছে নতুন আইনের খুঁটিনাটি। জানা যাচ্ছে, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসইর লিগ্যাল স্টাডিজ পাঠক্রমে ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়ন, তিন তালাক ও রাষ্ট্রদ্রোহের মতো পুরনো আইন বাতিল এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা রদের মতো বিষয়গুলি যুক্ত করা হবে।

সিবিএসইর নতুন পাঠক্রমে জুড়ছে ৩৭৭ রদ, তিন তালাক বাতিল ইস্যু
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: বদলাচ্ছে সিবিএসইর সিলেবাস। পাঠক্রমে জুড়ছে নতুন আইনের খুঁটিনাটি। জানা যাচ্ছে, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসইর লিগ্যাল স্টাডিজ পাঠক্রমে ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়ন, তিন তালাক ও রাষ্ট্রদ্রোহের মতো পুরনো আইন বাতিল এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা রদের মতো বিষয়গুলি যুক্ত করা হবে। 

Advertisement

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক আইনজ্ঞান গড়ে তোলার উদ্দেশ্যে লিগ্যাল স্টাডিজ বিভাগ শুরু করে সিবিএসই। পাঁচ বছর আগে চালু হওয়া এই বিভাগের পাঠক্রমে এতদিন পুরনো আইনই পড়ানো হতো। তবে এখন ভারতের আইন কাঠামোতে বেশকিছু সংস্কার হয়েছে। তার মধ্যে রয়েছে ঔপনিবেশিক আমলের কিছু গুরুত্বপূর্ণ আইন বাতিল। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (বিএসএ) চালু হয়েছে। ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় সাক্ষ্য আইন এখন আর নেই। এইসমস্ত পরিবর্তন সম্পর্কে পড়ার সুযোগ পাবে লিগ্যাল স্টাডিজের পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষের মধ্যেই নয়া সিলেবাস তৈরি হয়ে যাবে বলে মনে করছে সিবিএসই।

Advertisement
সম্পর্কিত সংবাদ