Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করে আর্থিক দুর্নীতি নিয়ে রিপোর্ট দিল সিবিআই

আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় সোমবার একটি লিখিত রিপোর্ট জমা দিল সিবিআই। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ওই রিপোর্ট জমা পড়ল।

আর জি করে আর্থিক দুর্নীতি নিয়ে রিপোর্ট দিল সিবিআই
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় সোমবার একটি লিখিত রিপোর্ট জমা দিল সিবিআই। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ওই রিপোর্ট জমা পড়ল। আদালত সূত্রের খবর,  ওই রিপোর্টে সিবিআই বলেছে, মামলার কিছু বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি যে চার্জশিট পেশ করা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে সেখানে বেশকিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্ত চলছে সেই কারণেই।

Advertisement

সম্প্রতি এই মামলায় সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন। তার শুনানি চলাকালে সিবিআই আদালতে জানিয়েছিল, এই মামলার কিছু বিষয়ে তারা তদন্ত চালাচ্ছে। প্রত্যুত্তরে সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘যেখানে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে, সেখানে আবার তদন্ত কীসের? তাহলে কি অনন্তকাল ধরেই তদন্ত চলবে? এমনকী বিচার এবং তাঁদের আবেদনের শুনানির তো আর কোন যুক্তি থাকতে পারে না!’ 
এরপরই বিচারক উষ্মা প্রকাশসহ সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেন। কোন কোন বিষয়ে তারা তদন্ত করতে চায়, সেই সম্পর্কে তাদের লিখিত বক্তব্য জানাতে বলেন বিচারক। তারই প্রেক্ষিতে এদিন ওই কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে রিপোর্ট পেশ করা হয়। পরবর্তী শুনানি ১৪ মে।

Advertisement
সম্পর্কিত সংবাদ