Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, এলাকায় জোর চাঞ্চল্য

ফের রাজ্যে সিবিআই হানা। এবার কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে

বর্ধমানে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, এলাকায় জোর চাঞ্চল্য
  • ২৫ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

বর্ধমান, সংবাদদাতা: ফের রাজ্যে সিবিআই হানা। এবার কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তল্লাশি চালাল এক চিকিৎসকের বাড়িতে। যা ঘিরে এলাকায় শোরগোল পড়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসকের নাম তপন কুমার জানা। গত ৯ বছর ধরে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে কর্মরত। বর্তমানে এই বিভাগের প্রধান হিসেবে রয়েছেন তিনি। শনিবার রাত সাড়ে ৭ টা নাগাদ আচমকাই তাঁর বাড়িতে পৌঁছায় সিবিআই। এরপর দীর্ঘক্ষণ চলে তল্লাশি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ মেডিক্যালেও।

সূত্রের খবর, ওই বাড়ি থেকে হার্ডডিক্স এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা। অন্যদিকে চিকিৎসককে কলকাতায় আটক করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ