Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চিড়িয়াখানার জমি বিক্রির অভিযোগে মামলা দায়ের

বেআইনিভাবে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করা হচ্ছে। বুধবার এমনই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

চিড়িয়াখানার জমি বিক্রির অভিযোগে মামলা দায়ের
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনিভাবে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করা হচ্ছে। বুধবার এমনই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আগের একটি নির্দেশিকা অমান্য করে কীভাবে জমি বিক্রয় করা হচ্ছে? এই প্রশ্ন তুলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। তাই দ্রুত শুনানির প্রয়োজন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বেঞ্চ। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের অবস্থা খারাপ। ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাইছে রাজ্য। তার প্রেক্ষিতেই মামলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ