Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুরুষদের বিভাগে খেতাব কার্লসেনের, বিশ্ব র‌্যাপিড দাবায় ব্রোঞ্জ হাম্পির

তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া করলেন কোনেরু হাম্পি

পুরুষদের বিভাগে খেতাব কার্লসেনের, বিশ্ব র‌্যাপিড দাবায় ব্রোঞ্জ হাম্পির
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দোহা: তৃতীয়বার সোনা জয়ের সুযোগ হাতছাড়া করলেন কোনেরু হাম্পি। দোহায় আয়োজিত ফিডে বিশ্ব র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই শেষ হল ভারতীয় তারকার আভিযান। প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন তিনি। স্বপ্ন দেখাচ্ছিলেন শিরোপা জয়ের। টুর্নামেন্টে একাদশ রাউন্ডের শেষে হাম্পির সংগ্রহ ছিল ৮.৫ পয়েন্ট। সেই সময় সমান পয়েন্ট ছিল রাশিয়ার আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ও চীনের ঝু জিনার ঝুলিতেও। তিন জনেরই সংগ্রহ ছ’টি জয় ও পাঁচটি ড্র। কিন্তু ফিডের নিয়ম অনুসারে হাম্পির র‌্যাপিড রেটিং ও স্কোর ছিল ৬৯, ৭৪ ও ২৩৩৫। অন্যদিকে, জিনার ও আলেকজান্দ্রার রেটিং ও স্কোর যথাক্রমে ৭২.৫, ৭৭.৫ ও ২৪১০ এবং ৭১.৫, ৭৭ ও ২৩৬০। পুঙ্খানুপুঙ্খ সেই হিসাবেই স্বপ্নভঙ্গ হয় হাম্পির। ফাইনালের ছাড়পত্র পান জিনার ও আলেকজান্দ্রা। শেষ পর্যন্ত খেতাব জেতেন আলেকজান্দ্রা। রানার্স-আপ জিনার। আর তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয় দু’বারের বিশ্বজয়ী হাম্পিকে। সবমিলিয়ে বিশ্ব র‌্যাপিড দাবায় তাঁর ঝুলিতে এখন দু’টি সোনা, একটি রুপো ও দু’টি ব্রোঞ্জ। ভারতীয় মহিলা দাবাড়ুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement


অন্যদিকে, পুরুষদের লড়াইয়ে আধিপত্য বজায় রাখলেন ম্যাগনাস কার্লসেন। রাশিয়ার ভ্লাদিসলাভ আর্টিমিভের কাছে শনিবারের হারের ধাক্কা সামলে শেষ হাসি হাসেন তিনি। অন্তিম রাউন্ডে অনীশ গিরির সঙ্গে ড্র করে ১০.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেন কার্লসেন। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের জন্য বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন নরওয়ের বিতর্কিত দাবাড়ু।

Advertisement
সম্পর্কিত সংবাদ