Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

রানওয়েতে নামতে গিয়ে ছিটকে সমুদ্রে পড়ল কার্গো বিমান, মৃত দুই

ফের বিমান দুর্ঘটনা। এবার হংকংয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বোয়িং ৭৪৭ কার্গো এয়ারক্রাফট। আজ, সোমবার ভোর ৩টে ৫০ নাগাদ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি।

রানওয়েতে নামতে গিয়ে ছিটকে সমুদ্রে পড়ল কার্গো বিমান, মৃত দুই
  • ২০ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

২০ অক্টোবর, হংকং: ফের বিমান দুর্ঘটনা। এবার হংকংয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বোয়িং ৭৪৭ কার্গো এয়ারক্রাফট। আজ, সোমবার ভোর ৩টে ৫০ নাগাদ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। যার জেরে সরাসরি সমুদ্রে গিয়ে আছড়ে পড়ে প্লেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের।

Advertisement

জানা গিয়েছে, ওই কার্গো বিমানটি দুবাই থেকে উড়ান নিয়ে হংকংয়ে অবতরণ করছিল। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হলেও, বাকি ৪ জনকে উদ্ধার করেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আহতরা বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।

দুর্ঘটনার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সাময়িক ভাবে ওই রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়। যদিও বাকি রানওয়েগুলি সচল রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ