Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পোপ বাছাইয়ের আগে বার্তা কার্ডিনাল-ডিনের

সাধারণ মানুষের কাছের মানুষ হয়ে উঠেছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যুতে ক্যাথলিক খ্রিস্টান জগতে শূন্যতা তৈরি হয়েছে।

পোপ বাছাইয়ের আগে বার্তা কার্ডিনাল-ডিনের
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভাটিকান সিটি: সাধারণ মানুষের কাছের মানুষ হয়ে উঠেছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যুতে ক্যাথলিক খ্রিস্টান জগতে শূন্যতা তৈরি হয়েছে। শুধু ধর্মীয় নেতৃত্বদানই নয়, সেইসঙ্গে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একবিংশ শতকের ধ্যান ধারণার সামঞ্জস্য রেখে ক্যাথলিক বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পোপ ফ্রান্সিস অনেকটাই সফল হয়েছিলেন। এবার তাঁর উত্তরসূরি বাছাই করতে গিয়ে তাই চ্যালেঞ্জের মুখে পড়েছেন কলেজ অব কার্ডিনালের ডিন কার্ডিনাল জিওভানি বাতিস্তে রে। কারণ পরবর্তী পোপ বাছাইয়ের গুরু দায়িত্ব বর্তেছে তাঁর কাঁধেই। এদিন বুধবার শুরু হচ্ছে পোপ বাছাইয়ের জন্য গোপনে ভোটাভুটি। আর ঠিক তার আগেই কার্ডিনাল কলেজের প্রবীণ ডিনের আহ্বান, ‘ব্যক্তিগত স্বার্থ না দেখে এমন একজনকে নির্বাচন করুন যিনি একতা বজায় রাখতে পারবেন। জনসমক্ষে একতার আদর্শ তুলে ধরতে পারবেন, এইমুহূর্তে বিশ্বে এমনই এক নেতা প্রয়োজন রয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ