Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুরে গাড়ি ভাঙচুর, মারধর পুলিসকর্মীদের, গ্রেপ্তার ৭ জন

পুলিসের গাড়ি ভাঙচুর, পুলিস কর্মীদের মারধর, সরকারি কাজে বাধা দেওয়ার সহ একাধিক অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করল বলরামপুর থানার পুলিস। ধৃতদের মধ্যে চারজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছেন।

বলরামপুরে গাড়ি ভাঙচুর, মারধর পুলিসকর্মীদের, গ্রেপ্তার ৭ জন
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুলিসের গাড়ি ভাঙচুর, পুলিস কর্মীদের মারধর, সরকারি কাজে বাধা দেওয়ার সহ একাধিক অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করল বলরামপুর থানার পুলিস। ধৃতদের মধ্যে চারজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছেন। রবিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিস ও স্থানীয় সূত্রের খবর, শনিবার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর ডাভা গোপলাডি গ্রামের অদূরে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় শাখা নদীর পাশেই ওই অস্থায়ী শিবিরটি তৈরি করা হচ্ছিল। তা নিয়ে আপত্তি তোলেন বাসিন্দারা। তাঁদের দাবি, পুলিস যে জায়গায় শিবির তৈরি করছে, তার পিছনেই রয়েছে বাসিন্দাদের জমি। শিবির হলে অসুবিধায় পড়বেন বাসিন্দারা। এনিয়ে পুলিসের সঙ্গে শুরু হয় বচসা। বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুঁড়তে থাকেন বাসিন্দাদের একাংশ। গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েকজন পুলিসকর্মী জখম হন বলে খবর। এরপর পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই গ্রেপ্তার করা হয় সাতজনকে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ