Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় চালক সহ কোটি টাকার চুলবোঝাই গাড়ি হাইজ্যাক, লুটের ১৫০০ কিলো চুল লুকিয়ে রাখার অভিযোগ

চুলবোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নাকাশিপাড়ায় চালক সহ কোটি টাকার চুলবোঝাই গাড়ি হাইজ্যাক, লুটের ১৫০০ কিলো চুল লুকিয়ে রাখার অভিযোগ
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চুলবোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে এই ডাকাতির ঘটনাটি ঘটে নাকাশিপাড়া থানার ভোলাডাঙা এলাকায়। সবমিলিয়ে মোট ১৫০০ কেজি চুল লুট করে দুষ্কৃতীরা। যার মূল্য প্রায় এক কোটি টাকা। পুলিস এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম নাম চাইরুদ্দিন শেখ, হাসিবুল শেখ এবং মোসারফ হালসানা। ধৃতদের সকলের বাড়ি নদীয়া জেলায়। ধৃতদের সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে‌ বিচারক তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের মধ্যে মোশারফ সিভিক ভলান্টিয়ার। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই সিভিক ভলান্টিয়ারের গোডাউনেই লুট করা চুল লুকিয়ে রাখা হয়েছিল। যদিও লুট হওয়া চুল উদ্ধার করতে পারেনি পুলিস। পাশাপাশি এই ঘটনায় সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। অনুমান এই চুল লুটের ঘটনায়  বড় কোনও গ্যাং জড়িত থাকতে পারে। 

Advertisement

কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, চুল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিসি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সেই বিপুল পরিমাণ লুটের সামগ্রী কোথায় রাখা হয়েছে, তা খোঁজ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত সেটা আমরা তদন্ত করে দেখছি। খুব শিগগিরই বাকিরাও ধরা পড়বে।
অভিযোগকারী গুলেশ বিন্দের অভিযোগ, গত শনিবার রাত ৯টার সময় একটি ট্রাক হাওড়া স্টেশন থেকে বের হয়। তাতে প্রায় ২৯ বস্তা চুল ছিল। প্রতি বস্তাতেই ৫০ কেজি করে চুল ছিল। অর্থাৎ প্রায় ১৫০০ কেজি চুল নিয়ে ট্রাকটি বেলডাঙার দিকে আসছিল। প্রতি কেজি চুলের মূল্য ৬০০০ টাকা। অর্থাৎ ১৫০০ কেজি চুলের মূল্য প্রায় এক কোটি টাকা।  এছাড়াও ওই ট্রাকে ১৭ বস্তা ভাঙা মোবাইল ফোন ছিল। গুলেশবাবুর দাবি, ট্রাকের চালক সঞ্জীব মাহাতর মোবাইল সুইচ অফ হয়ে গিয়েছে। রবিবার সকাল ১০টা নাগাদ গুলেশবাবুর কাছে ফোন আসে। তখন চালকের কাছ থেকে জানতে পারেন  রবিবার কাকভোরে চুলবোঝাই ট্রাক হাইজ্যাক করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চালক সহ ট্রাকটি হাইজ্যাক করে দুষ্কৃতীরা। পরে ট্রাকচালককে শান্তিপুরে নামিয়ে দেয়। সেই মতো গুলেশবাবু নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিস তদন্তে নামে। 
ঘটনাচক্রে, ওই ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। তাতে পুলিশ দেখে নাকাশিপাড়া এবং ধুবুলিয়া থানা সীমান্ত এলাকায় ঘোলাডাঙায় ট্রাকটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পারে, সংশ্লিষ্ট ওই এলাকাতেই ট্রাকের ২৯ বস্তা চুল অন্য গাড়িতে তোলে দুষ্কৃতীরা। এই গোটা কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড নাকাশিপাড়ার হাসিবুল। সেই বিপুল পরিমাণ চুল সিভিক ভলান্টিয়ারের গোডাউনে লুকিয়ে রেখেছিল। অভিযোগ পাওয়ার পর, নাকাশিপাড়া থানার পুলিস ট্রাকের জিপিএস লোকেশন ট্র্যাক করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একে একে তিনজনকে গ্রেপ্তার করে। 
তবে পুলিসেল অনুমান, এই ঘটনা তিনজনের পক্ষে সংগঠিত করা সম্ভব নয়। চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ