Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাপ ক্যাবের পিছনে গাড়ির ধাক্কা, সল্টলেকে আহত ২

ফের দুর্ঘটনা সল্টলেকে। বৃহস্পতিবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক অ্যাপ ক্যাবের পিছনে ধাক্কা দেয়

অ্যাপ ক্যাবের পিছনে গাড়ির ধাক্কা, সল্টলেকে আহত ২
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনা সল্টলেকে। বৃহস্পতিবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক অ্যাপ ক্যাবের পিছনে ধাক্কা দেয়। গতি বেশি থাকায় ক্যাবটিকে ধাক্কা দিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। ওই ঘটনায় দুই গাড়ির চালকই জখম হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে এদিন সকাল ৫টা নাগাদ, সল্টলেক থেকে নিউটাউন যাওয়ার পথে উইপ্রো মোড়ের কাছে। অ্যাপ ক্যাবের সামনে একটি বাইক ছিল। বাইকটির গতি আচমকা কমে যাওয়ায় চালকও আচমকা ক্যাবটিকে থামাতে যান। সেটির পিছনে দ্রুতগতিতে আসছিল একটি চারচাকার গাড়ি। সেই গাড়িটি ক্যাবে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠে যায়। লাইট পোস্টে এবং গাছেও ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ