Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাড্ডুদের পাশে ক্যাপ্টেন

ম্যাচের ভাগ্য তখন অনেকটাই পরিষ্কার। তবে সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারতের দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর

জাড্ডুদের পাশে ক্যাপ্টেন
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ম্যাচের ভাগ্য তখন অনেকটাই পরিষ্কার। তবে সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারতের দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এমন সময়ে  আর না খেলার প্রস্তাব দেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ভারতের দুই ব্যাটার তা প্রত্যাখান করে খেলা চালিয়ে যান। সম্পূর্ণ করেন শতরানও। আর ম্যাচ শেষে জাড্ডুদের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করলেন অধিনায়ক শুভমান গিল। তিনি বলেন, ‘অবশ্যই যেটা হয়েছে, একদম সঠিক। জাদেজা ও সুন্দর দুরন্ত ব্যাটিং করেছে। ওঁরা দু’জনেই শতরানের কাছে ছিল। এমন সময়ে খেলা মাঠ ছাড়া বোকামির হতো।’

Advertisement

চলতি টেস্ট সিরিজে একের পর দুরন্ত ইনিংস উপহার দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। তবে কোথাও সেগুলো ঠিকঠাক কাজে আসেনি। এই প্রসঙ্গে ভারত অধিনায়কের মন্তব্য, ‘সব মিলিয়ে এখনও পর্যন্ত দল দারুণ পারফর্ম করেছে। এটা ঠিক, আমার সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে। তবে বেশ কিছু জায়গা ঠিকঠাক হলে এই সংখ্যা বদলাতে পারত। এখনও সুযোগ রয়েছে। শেষ টেস্ট জিতে সমতায় ফেরা।’ এদিকে,ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানান, ‘আমি চাইনি, কোনও বোলার অহেতুক ক্লান্ত হোক। তাই খেলা শেষ করতে চেয়েছিলাম।’ তবে যেভাবে শেষের দিকে ব্রুট ও রুটকে দিয়ে বল করালেন তিনি, তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তনীরা। নাসের হুসেন জানান, ‘এমনটা করার কোনও প্রয়োজন ছিল না। গোটা বিষয়টাতে স্টোকসকে খুব বোকা মনে হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ