Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘অধিনায়ক’ গিলের প্রথম টেস্ট সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

অধিনায়ক হিসেবে শুভমন গিলের এটি প্রথম টেস্ট সিরিজ জয়। এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ৬১.৯ পার্সেন্ট পয়েন্ট সহ ভারতের অবস্থান তিন নম্বরে।

‘অধিনায়ক’ গিলের প্রথম টেস্ট সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪ অক্টোবর: প্রত্যাশিতই ছিল। কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। সেইসঙ্গে সিরিজও জিতে নিল ২-০ ব্যবধানে। অধিনায়ক হিসেবে শুভমন গিলের এটি প্রথম টেস্ট সিরিজ জয়। এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ৬১.৯ পার্সেন্ট পয়েন্ট সহ ভারতের অবস্থান তিন নম্বরে।

Advertisement

প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হয়েছিল। দ্বিতীয় টেস্ট গড়ায় পঞ্চম দিনে। চতুর্থ ইনিংসে ভারতের টার্গেট ছিল ১২১। এর মধ্যে শেষ দিনে জিততে দরকার ছিল ৫৮ রান। হাতে ছিল ন’উইকেট। ক্রিজে ছিলেন সাই সুদর্শন এবং রাহুল। সেই জয়ের জন্য এক ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে গিল ব্রিগেডকে। সেইসঙ্গে আরও দু’টি উইকেট হারায় তারা। ম্যাচের সেরা কূলদীপ যাদব।
প্রথম ইনিংসে তাসের ঘরের মতো হুড়মুড় করে ধসে পড়েছিল ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন-আপ। টেস্ট দ্রুত শেষ করার তাগিদে ফলো-অনের সিদ্ধান্ত নেয় ভারত। এর পরে অনেকেই মনে করেছিলেন যে, রোস্টন চেজের দল রবিবারই গুটিয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্ববেল এবং শাই হোপের মরিয়া লড়াই কিছুটা অক্সিজেন জুগিয়েছে ক্যারিবিয়ানদের। দু’জনেই শতরান পেয়েছেন। চতুর্থ দিন ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ