কলম্বো: টস হেরেও জিতে গেলেন পাকিস্তানের ক্যাপ্টেন ফাতিমা সানা! মহিলাদের বিশ্বকাপে রবিবার টস বিতর্কে সরগরম ক্রিকেটমহল। টসের সময় কয়েন শূন্যে ছোড়েন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। ‘টেল’ হাঁকেন ফাতিমা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিত্জ মাটি থেকে কয়েন তুলে জানান, ‘হেড পড়েছে। ফাতিমা আপনি জিতেছেন।’ সঞ্চালিকাও বলেন, ‘ফাতিমা হেড বলেছেন। হেড পড়েছে। আপনি কী করতে চান?’ বিস্ময়করভাবে হরমনপ্রীতও কিছু বলেননি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় প্রশ্ন উঠছে ম্যাচ রেফারির দায়িত্ববোধ নিয়ে।
এদিকে, টসের সময় পাক ক্যাপ্টেন ফাতিমার সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত। তা নিয়েও সরগরম ক্রিকেট মহল। পাশাপাশি, পাক ইনিংসের শুরুতে ওপেনার মুনিবা আলির রান আউট নিয়েও ছড়ায় উত্তেজনা। তৃতীয় আম্পায়ার প্রাথমিকভাবে তাঁকে ‘নট আউট’ দেন। কিন্তু তারপর আরও একবার খুঁটিয়ে দেখেন তিনি। তখন দেখা যায়, দীপ্তি শর্মার থ্রো স্টাম্পে লাগার মুহূর্তে মুনিবার ব্যাট শূন্যে রয়েছে। তখন সিদ্ধান্ত পাল্টে ‘আউট’ দেওয়া হয়। এটা মানতে পারেনি পাক শিবির। ক্যাপ্টেন ফতিমা চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করতে থাকেন। মুনিবাও সীমানার ধারে দিয়ে দাঁড়িয়ে থাকেন। মাঠ থেকে বেরতে চাইছিলেন না তিনি। এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
স্কোর-ভারত: প্রতীকা বো সাদিয়া ৩১, মান্ধানা এলবিডব্লু বো ফতিমা ২৩, হারলিন ক নাশরা বো রামিন ৪৬, হরমনপ্রীত ক নওয়াজ বো ডায়না ১৯, জেমাইমা এলবিডব্লু বো নাশরা ৩২, দীপ্তি ক নওয়াজ বো ডায়না ২৫, স্নেহ ক আলিয়া বো ফতিমা ২০, রিচা অপরাজিত ৩৫, চরণি ক পারভেজ বো সাদিয়া ১, ক্রান্তি ক আলিয়া বো ডায়না ৮, রেণুকা ক নওয়াজ বো ডায়না ০, অতিরিক্ত ৭, মোট (৫০ ওভারে) ২৪৭। উইকেট পতন: ১-৪৮, ২-৬৭, ৩-১০৬, ৪-১৫১, ৫-১৫৯, ৬-২০১, ৭-২০৩, ৮-২২৬, ৯-২৪৭, ১০-২৪৭। বোলিং: সাদিয়া ১০-০-৪৭-২, ডায়না ১০-১-৬৯-৪, ফতিমা ১০-২-৩৮-২, রামিন ১০-০-৩৯-১, নাশরা ১০-০-৫২-১।
পাকিস্তান: মুনিবা রান আউট ২, সাদাফ ক ও বো ক্রান্তি ৬, সিদ্রা ক হরমনপ্রীত বো স্নেহ ৮১, আলিয়া ক দীপ্তি বো ক্রান্তি ২, পারভেজ ক পরিবর্ত (রাধা) বো ক্রান্তি ৩৩, ফতিমা ক মান্ধানা বো দীপ্তি ২, নওয়াজ ক ও বো স্নেহ ১৪, রামিন বো দীপ্তি ০, ডায়ানা রান আউট ৯, নাশরা অপরাজিত ২, সাদিয়া ক মান্ধানা বো দীপ্তি ০, অতিরিক্ত ৮, মোট (৪৩ ওভারে) ১৫৯। উইকেট পতন: ১-৬, ২-২০, ৩-২৬, ৪-৯৫, ৫-১০২, ৬-১৪৩, ৭-১৪৬, ৮-১৫০, ৯-১৫৮, ১০-১৫৯। বোলিং: রেণুকা ১০-১-২৯-০, ক্রান্তি ১০-৩-২০-৩, স্নেহ ৮-০-৩৮-২, চরণি ৬-১-২৬-০, দীপ্তি ৯-০-৪৫-৩।
ভারত ৮৮ রানে জয়ী
ম্যাচের সেরা ক্রান্তি গৌড়