নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকেএম (পিজি) হাসপাতালে ক্যান্টিন কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। জানা গিয়েছে, মৃতের নাম শান্তনু রায় (৪৫)। রবিবার সকালে ক্যান্টিনের পাশের ঘর থেকে ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘরেই থাকতেন শান্তনু। আদতে তিনি মেদিনীপুরের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই এসএসকেএম হাসপাতালের ক্যান্টিনে কাজ করতেন। এইদিন সকালে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। অন্য কর্মীরা দীর্ঘক্ষণ ধরে তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। বাধ্য হয়ে তাঁরা দরজাটি ভাঙেন। দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছে শান্তনুর দেহ!



