Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

ক্যান্সারের ওষুধের দাম কমার সম্ভাবনা

ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার সমস্ত রকমের নন শিডিউলড ক্যান্সার ওষুধের দামে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যান্সারের ওষুধের দাম কমার সম্ভাবনা
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার সমস্ত রকমের নন শিডিউলড ক্যান্সার ওষুধের দামে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই ধরনের ওষুধগুলির দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানা গিয়েছে। এতে উপকৃত হবেন ক্যান্সার আক্রান্তরা। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে এমনই জানানো হয়েছে। দিনকয়েক আগেই ক্যান্সারের ওষুধের খুচরো বিক্রিতে লাভের অঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এনিয়ে কেন্দ্রের জবাবও তলব করে শীর্ষ আদালত। আদালতের কথায়, একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা ক্যানসারের যে ওষুধ খুচরো বিক্রেতাদের ২৭০০ টাকায় বিক্রি করছে তার সর্বাধিক খুচরো বিক্রয়মূল্য হল ২৭ হাজার টাকা! রীতিমতো ধ্বংসযজ্ঞ চলছে। প্রায় দশগুণ মূল্যবৃদ্ধি হচ্ছে। তারপরই কেন্দ্রের এহেন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন চিকিৎসক মহল। এই নন-শিডিউলড অ্যান্টি ক্যান্সার ড্রাগের মধ্যে ব্র্যান্ডেড ও জেনেরিক দুই ধরনের ওষুধই থাকবে। এনিয়ে অল ইন্ডিয়া অরগানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসের (এআইওসিডি) সভাপতি জে এস সিন্ধে বলেন, রোগীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ