Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভ্রমণ বাতিল করে বন্যা বিধ্বস্তদের পাশে

পরীক্ষা শেষ। এবার ছুটি কাটানো হবে। পরিকল্পনা করে বেড়াতে যাওয়া যায় দূর দেশে। এটাই তো চেনা ছবি। কিন্তু হিসেব খানিক উল্টে দিল পূর্ব চিনের ১৮ বছরের এক ছাত্র, হুই ইউলুন।

ভ্রমণ বাতিল  করে বন্যা বিধ্বস্তদের পাশে
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•পরীক্ষা শেষ। এবার ছুটি কাটানো হবে। পরিকল্পনা করে বেড়াতে যাওয়া যায় দূর দেশে। এটাই তো চেনা ছবি। কিন্তু হিসেব খানিক উল্টে দিল পূর্ব চিনের ১৮ বছরের এক ছাত্র, হুই ইউলুন। ভ্রমণ বাতিল করে বন্যা বিধ্বস্ত অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গেল সে। সাংহাইয়ের এই ছাত্র পরীক্ষার পর ভ্রমণের পরিকল্পনা করে ফেলেছিল। তখনই তার চোখে পড়ে একটি অনলাইন আবেদন। সেখানে লেখা ছিল, বন্যা বিধ্বস্ত গুয়াংজি প্রদেশে স্বেচ্ছাসেবক প্রয়োজন। এক বন্ধু জিন জিউকে সঙ্গে নিয়ে বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে যাবে বলে হুই মনস্থ করে।

Advertisement

নিজেদের জমানো অর্থে কিছু শুকনো খাবারও তারা কিনে নিয়ে যায়। বাড়িতে মা চিন্তা করবেন বলে আসল সত্যিটা জানায়নি হুই। সে বলে, এক বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছে। ছ’দিন পর বাড়ি ফিরলে হুইয়ের মা আসল সত্যি জানতে পারেন। ছেলে যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাতে খুশি তিনি।    

Advertisement
সম্পর্কিত সংবাদ