Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বাতিল ফাইনালের ফটোশ্যুটও

গত দুই সাক্ষাতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা

বাতিল ফাইনালের ফটোশ্যুটও
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: গত দুই সাক্ষাতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এবার ফাইনালের আগে সলমন আগার সঙ্গে ফটোশ্যুটেও গেলেন না ভারতীয় অধিনায়ক। বার্তা স্পষ্ট সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম সৌজন্য বিনিময় নয়। এই প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সলমন আগাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, ‘এতে আমার কিছু বলার নেই। ওদের যা ইচ্ছে করবে। তবে আমরা প্রোটোকল ফলো করব।’ উল্লেখ্য, এর আগের দু’টি ম্যাচে সলমন আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। বিপক্ষ অধিনায়ককে রীতিমতো এড়িয়ে যান তিনি। এমনকি ম্যাচ শেষেও কোনও পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। তাতে অসম্মানিত বোধ করেন পাক ক্রিকেটাররা। সুপার ফোরের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আগ্রাসী আচরণ করতেও দেখা যায় তাঁদের। তবে ব্যাট-বলের লড়াইয়ে সলমন আগারা যথারীতি পেরে ওঠেননি সূর্যকুমারদের সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ