Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছে কানাডা

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডা। সেই সুবাদে মেগা আসরের টিকিট পেয়েছেন আলফান্সো ডেভিসরা।

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছে কানাডা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টরন্টো: ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডা। সেই সুবাদে মেগা আসরের টিকিট পেয়েছেন আলফান্সো ডেভিসরা। এর আগেও দু’বার (১৯৮৬, ২০২২) বিশ্বকাপে খেলেছিল কানাডা। কিন্তু মেগা আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তারা। ঘরের মাঠে এবার সেই খরা কাটাতে বদ্ধপরিকর ডেভিসরা। শুক্রবার টরন্টো স্টেডিয়ামে গ্রুপ বি’র ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে নামছে কানাডা। যেনতেনপ্রকারেণ জয়ে চোখ সহ আয়োজক দেশটির। তবে চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত দলের সেরা তারকা তথা ক্যাপ্টেন আলফান্সো ডেভিস। তাঁর অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে বসনিয়া। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ