Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচারে বাধা, উত্তেজনা দেগঙ্গায়

শনিবার সকালে দেগঙ্গায় বিজেপির নির্বাচনি প্রচারকে ঘিরে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রচারে বাধা, উত্তেজনা দেগঙ্গায়
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সকালে দেগঙ্গায় বিজেপির নির্বাচনি প্রচারকে ঘিরে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, এদিন দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনি প্রচার করছিলেন বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষ। অভিযোগ, অতর্কিতে বেশ কয়েকজন মিছিলে বাধা দেয়। লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালানো হয়। জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগানে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষের অভিযোগ, এলাকায় তাঁদের প্রচার করতে বাধা দেওয়া হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। প্রতিবাদ করতেই হামলার মুখে পড়তে হয়। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এলাকায় শান্তি বজায় ছিল। বিজেপির পক্ষ থেকেই উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছিল। প্রতিবাদ জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ