Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ কুকুরদের নিরাপত্তার দাবিতে প্রচার দমদমে

পথ কুকুরদের নিরাপত্তায় অভিনব কর্মসূচি নিল দমদমের তিন নম্বর ওয়ার্ড। বাড়ির কুকুরদের সঙ্গে নিয়ে পথ কুকুরদের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়।

পথ কুকুরদের নিরাপত্তার দাবিতে প্রচার দমদমে
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ কুকুরদের নিরাপত্তায় অভিনব কর্মসূচি নিল দমদমের তিন নম্বর ওয়ার্ড। বাড়ির কুকুরদের সঙ্গে নিয়ে পথ কুকুরদের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়। পাড়ার মহিলারা নিজেদের পোষ্যকে নিয়ে রাস্তায় নামেন। ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, গরমকাল পড়েছে। রাস্তার কুকুররা তৃষ্ণার্ত থাকে। বিভিন্ন রাস্তায় ওদের জন্য জলের বাটি রাখা উচিত। নাগরিকদের কাছে নিজের বাড়ির বাইরে জলের বাটি রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনেকে আতঙ্কে কিংবা কেউ অকারণে রাস্তার কুকুরদের মারে। সেটাও বন্ধ হওয়া উচিত। কুকুররা অনেকের রাস্তাঘাট নোংরা করে। তখন তাদের মারা হয়। এসব না করাই উচিত। পশুপ্রেমী মহিলাদের সঙ্গে নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে প্রচার চালানোর বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ