Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহের দু’টি নামী বেকারির কেকে ভেজাল

শিয়ালদহ অঞ্চলের দু’টি নামী বেকারির কেকে মিলেছে ভেজাল। বড়দিনের আবহে শহরের বেশ কয়েকটি কেকের দোকান ও বেকারি ইউনিটে হানা দিয়েছিল কলকাতা পুরসভার ফুড সেফটি টিম।

শিয়ালদহের দু’টি নামী বেকারির কেকে ভেজাল
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ অঞ্চলের দু’টি নামী বেকারির কেকে মিলেছে ভেজাল। বড়দিনের আবহে শহরের বেশ কয়েকটি কেকের দোকান ও বেকারি ইউনিটে হানা দিয়েছিল কলকাতা পুরসভার ফুড সেফটি টিম। সব মিলিয়ে মোট ২৬ ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আপাতত শিয়ালদহ অঞ্চলের নামী বেকারির পাঁচটি নমুনা নানা ধরনের পরীক্ষায় ‘ফেল’ করেছে। তাদের জরিমানার নোটিস পাঠানো হচ্ছে।

Advertisement


সম্প্রতি, নিউ মার্কেটের একটি শতাব্দী প্রাচীন কেকের দোকান সহ শহরজুড়ে একাধিক কেকের দোকান, বেকারি ইউনিটে হানা দিয়েছিল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা টিম। বড়দিনের আবহে কেকের চাহিদা বাড়ে। তার সঙ্গে তাল মেলাতে গিয়ে গুণমানের সঙ্গে আপস করা হচ্ছে কি না দেখতে পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। বড়দিনে কেকের বেচাকেনা শহরের সর্বত্রই বেড়ে যায়। বিশেষ করে ফ্রুট, প্লাম কেক বা ড্রাই কেকের বিক্রি সবথেকে বেশি বাড়ে। এক্ষেত্রে কেকের গুণমান বজায় রেখে তৈরি হচ্ছে কি না বা কেক তৈরির উপকরণ কেমন মানের ব্যবহার হচ্ছে, তা দেখতেই ময়দানে স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে কেক ও এবং কেক তৈরির উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ফ্রুট কেকে যে চেরি বা অন্যান্য রঙিন উপকরণ ব্যবহার করা হয়েছে, সেগুলি রং মেশানো। সেগুলি গুনমানের পরীক্ষায় উতরে যেতে পারেনি। দুটি বেকারির আপাতত মোট পাঁচটি নমুনা পরীক্ষায় ফেল করেছে। বাকিগুলির নমুনা পরীক্ষা চলছে। বিভিন্ন দোকানের ফুড লাইসেন্স বা ফ্যাসাই লাইসেন্স রিনিউ করা আছে কি না সেটাও দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ