Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

আফগানদের হারাতে ব্যর্থ ভারত

তাজিকিস্তানকে হারিয়ে যে প্রত্যাশার ফানুস উড়িয়েছিলেন খালিদ জামিল, পরের দু’ম্যাচেই তা চুপসে গেল। ইরানের কাছে তিন গোলে হারের পর বৃহস্পতিবার দুর্বল আফগানিস্তানের কাছে আটকে গেল ভারত।

আফগানদের হারাতে ব্যর্থ ভারত
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আফগানিস্তান- ০          :                    ভারত- ০

Advertisement

হিসর: তাজিকিস্তানকে হারিয়ে যে প্রত্যাশার ফানুস উড়িয়েছিলেন খালিদ জামিল, পরের দু’ম্যাচেই তা চুপসে গেল। ইরানের কাছে তিন গোলে হারের পর বৃহস্পতিবার দুর্বল আফগানিস্তানের কাছে আটকে গেল ভারত। এদিন অতি-রক্ষণাত্মক মানসিকতার খেসারত দিতে হল আনোয়ারদের। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধেও সাহসী হতে পারলেন না খালিদ জামিলের ছেলেরা। ম্যাচের সিংহভাগ দাপট দেখায় আফগানরা। ভাগ্য ভালো থাকলে তারাই জিতত। আর কোনওক্রমে এক পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছল ভারত। সোমবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মাঠে নামবে তারা।
গত ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে দুরন্ত লড়েও বশ মানে ভারত। হারলেও ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েছিলেন আনোয়ার-সন্দেশরা। বৃহস্পতিবার ইরান ম্যাচের প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনেন কোচ খালিদ। মাঝমাঠের দখল নিতে মহেশ সিংকে শুরু থেকে খেলান তিনি। তবে এদিন আরও একবার সৃজনশীল মিডিওর অভাবে ভুগল ভারত। উইংয়ে আশিক কুরুনিয়ান হতাশা বাড়ালেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে, প্রথমার্ধেই স্কোরশিটে নাম তুলতে পারতেন এই কেরালাইট ফুটবলার।
দ্বিতীয়ার্ধেও ভারতের খেলায় কোনও পরিবর্তন আসেনি। একটা সময় ভারতীয় দলের বেঞ্চেও জায়গা পেতেন না বিক্রম প্রতাপ সিংয়ের মতো মধ্যমমানের ফুটবলাররা। অথচ তাঁকেও বাধ্য হয়ে কোচ খালিদ ব্যবহার করলেন। শেষের দিকে ছাংতে-উদান্তারা মাঠে নামলেও, গোলের দেখা মেলেনি।
ভারত: গুরপ্রীত, ভালপুইয়া, আনোয়ার, রাহুল, উভেস (রোশান), নিখিল, সুরেশ (দানিশ), জিতিন (উদান্তা), মহেশ (ছাংতে), আশিক (মনবীর) ও ইরফান (বিক্রম)।

Advertisement
সম্পর্কিত সংবাদ