নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট রাজনীতিতে এখন সরগরম সিএবি। সভাপতির পদপ্রার্থী হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণার পর থেকে সমীকরণও পাল্টাতে শুরু করছে। এরমধ্যেই শনিবার ধনধান্য অডিটোরিয়ামে সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে আকর্ষণের কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। তাঁর হাতে তুলে দেওয়া হবে জীবনকৃতি পুরস্কার। মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন শ্যামা সাউ। এছাড়া পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটার সুদীপ ঘরামি। মহিলা বিভাগে তনুশ্রী সরকার। ইংল্যান্ড সফরে ভারতের জাতীয় স্কোয়াডে থাকা আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণকেও বিশেষ পুরস্কার দেওয়ার হবে।



