Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক থেকে অন্যের নামে ১০ লক্ষ ঋণ, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চারজনের বিরুদ্ধে

ব্যাঙ্ক থেকে অন্যের নামে ১০ লক্ষ ঋণ, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চারজনের বিরুদ্ধে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে ছেলেকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে দশ লক্ষ টাকা ঋণ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় পলাশীপাড়া থানার চড়কপোতার বাসিন্দা ফিরোজা বিবি লিখিতভাবে এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। পুলিস সুত্রে জানা গিয়েছে, চড়ক পোতার বাসিন্দা ফিরোজা বিবির ছেলে আব্দুল আজিজ মণ্ডল। তাঁকে অ্যাকাউন্ট করে দেওয়ার নাম করে এলাকার কয়েকজন ব্যাঙ্কে নিয়ে যায়। সেখানে গিয়ে আধার কার্ড , বাবার নাম, নিজের নাম দিয়ে কিছু কাগজপত্রে সই করিয়ে দশ লক্ষ টাকা ঋণ তুলে নেয় ওই চারজন। ঘটনাটি ঘটে ২০২২ সালে। তারপর থেকে কোনও নোটিস ব্যাঙ্ক পাঠায়নি। এরমধ্যে মাস ছয়েক আগে আব্দুল আজিজ মারা যান। তার দিন কয়েক আগে ঋণ শোধ করার নোটিস আসে বাড়িতে। ব্যাঙ্কে গিয়ে ফিরোজা বিবি জানতে পারেন ছেলের নামে দশ লক্ষ টাকা ঋণ আছে। এরপর তিনি থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ব্যাঙ্ক যখন কাউকে ঋণ দেয় তখন সবরকম নথিপত্র দেখে তবে তা অনুমোদন করে। অথচ ছেলের নামে ঋণ নেওয়া হয়েছে অথচ আমাদের বাড়িতে কোনওরকম তদন্ত হল না। আমার ছেলেকে ভুল বুঝিয়ে তাঁর নামে ঋণ করা হয়েছে। সেই ঋণ বেশকয়েকজন  হাতিয়ে নিয়েছেন। এলাকায় এইরকম আরও বেশ কয়েকজন আছে যারা জানেই না তাঁদের নামে ঋণ রয়েছে। তাঁর অভিযোগ, এই কাজে গ্রামের কয়েকজনের সঙ্গে ব্যাঙ্কের লোকজন না জড়িত থাকলে এই ঘটনা ঘটতো না। তাঁর অভিযোগ, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে ঋণের ফাঁদে ফেলা হচ্ছে। ঋণের টাকা হাতিয়ে নিয়ে আমাদের মতো অসহায় মানুষকে বিপদে ফেলতে একটা চক্র কাজ করছে। পুলিস সুত্রে জানা গিয়েছে, ফিরোজা বিবির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ