Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসায়ী খুনের মামলার রায়দান পিছিয়ে সোমবার

ব্যবসায়ী খুনের মামলার রায়দান পিছিয়ে সোমবার
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং সদর থানা এলাকায় এক ব্যবসায়ী খুনের মামলা রায়দান পিছিয়ে গেল। শনিবার দার্জিলিংয়ের জেলা জজ জীমূতবাহন বিশ্বাসের এজলাসে ছিল এই মামলার রায়দানের দিন। সেই মতো দোষী সাব্যস্ত পাঁচ অপরাধীকে জেল থেকে জেলা আদালতে হাজির করা হয়। কিন্তু ধৃতদের তরফে আইনজীবী তাঁর বক্তব্য পেশের জন্য সময় চান। এরপরই বিচারক আগামী সোমবার ওই বক্তব্য পেশের দিন ধার্য করেন। ওইদিনই তাঁর বক্তব্য পেশের পর রায়দান ঘোষিত হবে বলে আদালত সূত্রের খবর। গত বৃহস্পতিবার আদালত ব্যবসায়ী খুনের মামলায় জেল হেফাজতে থাকা পাঁচ অপরাধীকে ডাকাতি করে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে ওই ব্যবসায়ী তাঁর নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হন। তাঁর গলার সোনার চেন ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে পুলিস মহারাষ্ট্র থেকে পাঁচ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ