Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুব আতঙ্কে বাসমালিক সংগঠনগুলি

সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্তে বেসরকারি বাসমালিকরা আতঙ্কিত। যাত্রী হারানোর আশঙ্কা নিয়ে বিস্তারিত পড়ুন।

সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুব আতঙ্কে বাসমালিক সংগঠনগুলি
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলায় প্রথম বিজেপি সরকারের এখনও পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানো পদক্ষেপ সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত। রাজ্য সরকারের এই জনমোহিনী পদক্ষেপে বেজায় খুশি বাংলার মহিলারা। মহিলা মহলে যখন ‘ফিল গুড’ আবহাওয়া, তখন আশঙ্কার কালো মেঘ জমেছে বেসরকারি বাসমালিক ও কর্মচারী মহলে। মহিলা যাত্রীরা সবাই যদি সরকারি বাসমুখী হন তাহলে বিপুল পরিমাণ যাত্রী হারানোর আশঙ্কা রয়েছে বেসরকারি বাসগুলিতে। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মহিলাদের সম্মান জানাতে এই পদক্ষেপের বিরোধিতায় যেতে চাইছেন না।

Advertisement

বেসরকারি পরিবহণ ব্যবস্থার দীর্ঘদিন ধরেই ধুঁকছে। অটো,টোটোর দাপটে বহু বাস চলা বন্ধ হয়ে গিয়েছে। যাত্রী না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েন বাসমালিকরা।  তারপর ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধিতে আর্থিক ক্ষতি আরও বেড়েছে। গত তৃণমূল কংগ্রেস সরকার বাস ভাড়া বাড়ানোর অনুমোদন দেয়নি। তাতে সমস্যা আরও বেড়েছে। বর্তমানে লাফিয়ে বাড়ছে বাড়ছে ডিজেলের দাম। এই পরিস্থিতিতে বিজেপির করা সংকল্প অনুযায়ী, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতাযাতের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এনিয়ে মহিলারা খুব খুশি।
এতে বেসরকারি বাস মালিকরা আতঙ্কিত। অনেকে মনে করছেন, মহিলারা আর বেসরকারি বাসে উঠবেন না। এতে বিপুল সংখ্যক যাত্রী হারানোর আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি ভাড়া বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন বাস মালিক সংগঠনগুলি। তাতে কিছুটা হলেও আর্থিক ক্ষতি কম হবে। 
দুর্গাপুর বাসমালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায় বলেন, সরকারের পদক্ষেপকে আমরাও সমর্থন জানাচ্ছি। তবে এতে আমাদের যাত্রী হারানোর আশঙ্কা রয়েছে। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানো সহ বিভিন্ন দাবিদাওয়া পেশ করেছি। আশা করি, বর্তমান সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে। 
অল বেঙ্গল বাস-মিনিবাস সমম্বয় সমিতির সহ-সম্পাদক সুদীপ রায় অবশ্য এখনই হতাশ হতে নারাজ। তিনি বলেন, মহিলাদের সম্মান জানানোর এই পদক্ষেপকে আমরা সমর্থন করছি। আমরা মনে করি, প্রথম প্রথম সব মহিলা বিনামূল্যে যাতায়াত করার চেষ্টা করবেন। সরকারি বাসে ভিড় বাড়ার পর ফের কিছু যাত্রী আমাদের কাছে ফিরে আসবে। আমাদের বিভিন্ন দাবিতে অনেক পূর্বতন সরকারকে একাধিকবার দাবি জানানো হয়েছিল। তারা কোনো পদক্ষেপ করেনি। এই সরকার সঠিক পদক্ষেপ নেবে বলেই আমরা আশা করছি।

সম্পর্কিত সংবাদ