Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেষারষিতে বাস দুর্ঘটনা, আহত একাধিক

অন্য বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুরগামী একটি যাত্রীবাহী বাস। একটি লরির পিছনে ধাক্কা মারে ওই বাসটি

রেষারষিতে বাস দুর্ঘটনা, আহত একাধিক
  • ২ অক্টোবর, ২০২৬ ১৫:৪৫
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্য বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুরগামী একটি যাত্রীবাহী বাস। একটি লরির পিছনে ধাক্কা মারে ওই বাসটি। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে আহত হল মোট ১০ জন যাত্রী। এদিন দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার শশ্মানতলায় ঘটনাটি ঘটে। 

Advertisement

জানা গিয়েছে, আজ দুপুরে হাওড়া এগরা অভিমুখে যাওয়া বাসটি অন্য দুটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। শশ্মানতলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাটির জেরে বাসের সামনের বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে লরিটি রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। দূর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠায় পুলিশ এবং স্থানীয়রা। বাসের যাত্রীদের মধ্যে একজন জানান, অঙ্কুরহাটি পার করেই বাসটি প্রচণ্ড গতিতে অন্য দুটি বাসের সঙ্গে রেষারেষি করতে লাগে। এরপর শশ্মানতলার কাছে অন্য একটি বাসকে বাম দিক দিয়ে ওভারটেক করার সময় সামনে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ