Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি দিয়ে কয়েক কোটি টাকার জমি লোপাট: ৩ অপরাধীর তিন বছর কারাদণ্ড

ভুয়ো নথি পেশ করে এক সংস্থার কয়েক কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় দীর্ঘ এক যুগ পর তিন অপরাধী সাজাপ্রাপ্ত হল।

ভুয়ো নথি দিয়ে কয়েক কোটি টাকার জমি লোপাট: ৩ অপরাধীর তিন বছর কারাদণ্ড
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি পেশ করে এক সংস্থার কয়েক কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় দীর্ঘ এক যুগ পর তিন অপরাধী সাজাপ্রাপ্ত হল। বুধবার ব্যাঙ্কশালের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট‌঩(জেএম) সোম দাস তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাদের তিন বছর কারাদণ্ডের আদেশ দেন। বিচারক তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন।

Advertisement

মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় ও মৃন্ময় মিত্র বলেন, এই মামলাটি ২০১৪ সালে প্রথমে হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে কলকাতা গোয়েন্দা পুলিশের জালিয়াতি দমন শাখা। চার্জশিট পেশ করার পর শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন ছ’জন। নানা আইনি গেরোয় মামলার শুনানি শেষ হতে গড়িয়ে যায় দীর্ঘ সময়। অবশেষে জামিনে থাকা অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হন। সরকারি কৌঁসুলির মন্তব্য, অপরাধীদের মধ্যে একজন নাম ভাড়িয়ে কাগজ‑কলমে সংস্থার কর্তা সেজেছিলেন। সেখানে তিনি জাল রাবার স্ট্যাম্পও ব্যবহার করেন। যদিও এই মামলার সওয়ালপর্বে অপরাধীরা আদালতে বার বার দাবি করে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ