Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় পরপর দু’টি বাড়িতে চুরি, চাঞ্চল্য

শুক্রবার রাতে ভগবানগোলা থানার কুঠিরামপুর পঞ্চায়েতের বড়বড়িয়া গ্রামে পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

ভগবানগোলায় পরপর দু’টি বাড়িতে চুরি, চাঞ্চল্য
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার রাতে ভগবানগোলা থানার কুঠিরামপুর পঞ্চায়েতের বড়বড়িয়া গ্রামে পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা বাড়ি দু’টি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিস ওই গ্রামে গিয়ে তদন্ত করে। একই রাতে দু’টি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, এখনও চুরির ঘটনায় কোনও লিখিত অভিযোগ হয়নি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে বড়বড়িয়া গ্রামে লালন দাস ও সাগর ঘোষের বাড়ির জানালা ভেঙে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। পরে দুই পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন। লালনবাবুর স্ত্রী বলেন, রাতে ঘরের জানালা ভেঙে চুরি হয়েছে। তখন কিছু বুঝতে পারিনি। সকালে উঠে দেখি জানালা ভাঙা। ঘরের বাক্সে রাখা নগদ টাকা ও সোনার গয়না নেই। সাগরবাবুর স্ত্রী বলেন, আমার স্বামী ভিন রাজ্যে থাকেন। ছেলেমেয়েদের নিয়ে পাশের ঘরে ঘুমিয়েছিলাম। ওই ঘরের জানালা ভেঙে আলমারিতে রাখা টাকা ও গয়না নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ