Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দাপট দেখিয়েও ড্র বর্ধমানের

লিড নিয়েও জিততে ব্যর্থ বর্ধমান ব্লাস্টার্স। বৃহস্পতিবার বেঙ্গল সুপার লিগের ম্যাচে বর্ধমান বনাম এফসি মেদিনীপুর ম্যাচের ফল ১-১।

দাপট দেখিয়েও ড্র বর্ধমানের
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: লিড নিয়েও জিততে ব্যর্থ বর্ধমান ব্লাস্টার্স। বৃহস্পতিবার বেঙ্গল সুপার লিগের ম্যাচে বর্ধমান বনাম এফসি মেদিনীপুর ম্যাচের ফল ১-১। ৪৪ মিনিটে সেনেগালের স্ট্রাইকার এমবিগে মরু’র গোলে এগিয়ে যায় সন্দীপ নন্দীর প্রশিক্ষণাধীন বর্ধমান। গোটা দুয়েক সিটার নষ্ট না হলে ব্যবধান আরও বাড়ত। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জয়ন্ত সেনের মেদিনীপুর। তরুণ ফুটবলার সোমনাথ পরামাণিক সমতায় ফেরান দলকে। ম্যাচের সেরা মেদিনীপুরের সুদীপ কুমার দাস।

Advertisement

এদিকে, শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের সামনে উত্তর ২৪ পরগনা। হোসে রামিরেজ ব্যারটোর ওয়ারিয়র্স প্রথম ম্যাচে দাপটে জয় পেয়েছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সিজার দুরন্ত ফর্মে। অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল উত্তর ২৪ পরগণা। তাই ম্যাচ ঘিরে বেশ উন্মাদনা রয়েছে। পাশাপাশি আর্জেন্তিনা বংশোদ্ভূত জার্মান স্ট্রাইকার জোসুয়া এলিয়াসকে সই করালো উত্তর ২৪ পরগণা। শুক্রবার শহরে আসছেন তিনি। অন্য ম্যাচে মালদহে রয়্যাল সিটি মালদহ -মুর্শিদাবাদের সামনে কোপা টাইগার্স বীরভূম।

Advertisement
সম্পর্কিত সংবাদ