সংবাদদাতা, পতিরাম: বউভাতের আসরে হানা দিয়ে নবদম্পতিকে তুলে নিয়ে এল বালুরঘাট থানার পুলিস। এই ঘটনায় হইচই পড়েছে বালুরঘাট শহরে। পুলিস জানিয়েছে, বিবাহিত ওই বধূ নাবালিকা। বয়স ১৭ বছর। ওই নাবালিকাকে ১৯ বছরের এক যুবক নিয়ে পালিয়েছিল। তারা দু’জন বিয়ে করে বাড়ি এসেছিল। পরিবারের তরফে তাদের বউভাতের আয়োজন করা হয়েছিল। সেই রাতেই দু’জনকে আটক করে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, এক মাস ধরে ওই কিশোরীকে নিয়ে নিখোঁজ ছিল যুবক। ওই যুবক কিশোরীকে নিয়ে বাড়ি ফিরলে রবিবার রাতে বউভাতের আয়োজন করেছিল ছেলের পরিবার। বেশ ঘটা করেই বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাড়িতে প্যান্ডেল করে লোকজনকে নিমন্ত্রণ করে ভোজের আয়োজন করা হয়েছিল। তাই সকাল থেকেই রান্না চলছিল। এদিকে সন্ধ্যায় মেয়েকে সাজাতে বসেছিল মেক আপ আর্টিস্ট। বরকেও সাজানো হচ্ছিল। এমন সময় বালুরঘাট থানার পুলিসের সঙ্গে বিয়েবাড়িতে হাজির হয় চাইল্ড হেল্প লাইন ও জেলা আইনি সহায়তার কর্মীরা। পুলিস দেখেই পালাতে যায় পাত্র। কিন্তু হাতেনাতে বরকে ধরে ফেলে পুলিস। এরপর দু’জনকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিস। এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বিয়েবাড়ি সহ আশপাশের এলাকায়। পরে নিমন্ত্রিতরা এসে ঘুরে যায় বলে জানা গিয়েছে।
বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জেলা আইনি সহায়তা কেন্দ্র এবং চাইল্ড হেল্প লাইন বিয়ে বাড়িতে যায়।
সেখান থেকেই দু’জনকে আটক করে আনে। সোমবার ওই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিস।