Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর পুরসভার সাফাই গাড়ি পুকুরে উল্টে জখম মহিলা

বিষ্ণুপুর পুরসভার সাফাই গাড়ি পুকুরে উল্টে জখম মহিলা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার বিষ্ণুপুর পুরসভার সাফাই গাড়ি পুকুরে উল্টে গেলে স্নানরত এক মহিলা জখম হন। তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পুরসভার ময়লা পরিবহণের ব্যাটারিচালিত একটি গাড়ি ১২নম্বর ওয়ার্ডে তেলেনিপুকুরের পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরের জলে উল্টে যায়। ওই সময় পুকুরে অনেক মহিলা স্নান করছিলেন। তাঁদের মধ্যে একজন মহিলা গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, একটি সাফাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। তাতে এক মহিলা জখম হন। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয় সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হীরালাল দত্ত বলেন, তেলেনিপুকুরের পাড়ে একাংশে বাঁক রয়েছে। ওই বাঁকের মুখে চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়ি উল্টে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ