Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

বার্ষিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই শিশুর মধ্যে নিজের সংস্কৃতি সম্বন্ধে ধারণা জন্মায়। দিল্লি পাবলিক স্কুল (জোকা) সাউথ কলকাতাও ঠিক এই লক্ষ্য নিয়েই সারা বছর নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

বার্ষিক অনুষ্ঠান
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই শিশুর মধ্যে নিজের সংস্কৃতি সম্বন্ধে ধারণা জন্মায়। দিল্লি পাবলিক স্কুল (জোকা) সাউথ কলকাতাও ঠিক এই লক্ষ্য নিয়েই সারা বছর নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। সম্প্রতি সাড়ম্বরে অনুষ্ঠিত হল ক্রিজালিস-২০২৪। অনুষ্ঠানের শুরুতে স্কুলের অধ্যক্ষা ঋতুপর্ণা চট্টোপাধ্যায় পড়ুয়াদের নানা কৃতিত্বের কথা তুলে ধরেন। ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর মধ্যে ছিল— শাস্ত্রীয় সঙ্গীত, লোকনৃত্য, ইংরেজি, হিন্দি ও বাংলা নাটক। সব মিলিয়ে একটি আনন্দঘন সন্ধ্যার সাক্ষী হন উপস্থিত দর্শকরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ