Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা

পুকুর নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা
  • ১০ জুন, ২০২৬ ১২:০১
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পুকুর নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে প্রাণ হারালেন দাদা। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত বহরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামে। 
জানা গিয়েছে, দুধকুমার বৈদ্যর সঙ্গে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তার কাকার ছেলে নিমাই বৈদ্যের। গত রবিবার সেই পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। তারপর থেকেই দুধকুমার ও নিমাই এর মধ্যে বিবাদ বাড়তে থাকে। 
দুধকুমার মাছের ব্যাবসা করে। পরিবার সূত্রে জানা দুধকুমার যখন ব্যাবসার কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিক তখনই ফাঁকা রাস্তায় দুধকুমারের পথ আটকায় ভাই নিমাই বৈদ্য। দুধকুমার কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে নিমাই। এরফলে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

Advertisement

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। অপরদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নিমাই বৈদ্য ও তার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ