Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটিতে বান্ধবীর ফাঁকা বাড়িতে চুরি, ধৃত দাদা-ভাই

বন্ধুর সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন বাগুইআটির এক তরুণী। ঠিক সেই সময় তাঁর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল

বাগুইআটিতে বান্ধবীর ফাঁকা বাড়িতে চুরি, ধৃত দাদা-ভাই
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বন্ধুর সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন বাগুইআটির এক তরুণী। ঠিক সেই সময় তাঁর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করল ঠিকই। কিন্তু, তাঁর পরিচয় পেয়ে চমকে উঠলেন সকলে। কারণ, ধৃত যুবক তরুণীর বন্ধুর ভাই! ফলে এই চক্রে শুধু ভাই নয়। গ্রেপ্তার হয়েছে তরুণীর সঙ্গে বেড়াতে যাওয়া বন্ধুও। কারণ, সেই তাঁর ভাইকে বান্ধবীর বাড়ির চাবি দিয়ে গিয়েছিল। পুলিস জানিয়েছে, প্রায় পাঁচ লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছিল। সব গয়না উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত দাদার নাম শ্যামাচরণ দাস এবং ভাইয়ের নাম রামচরণ দাস।

Advertisement

জুন মাসের শুরুতেই বাগুইআটিতে ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগকারিনী পুলিসকে জানিয়েছিলেন, তিনি, তাঁর দিদি এবং দিদির বন্ধু শ্যামাচরণ দাস উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। সেই সময়ে ফাঁকা বাড়িতেই চুরি হয়। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিস ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে পুলিস এক যুবককে চিহ্নিত করে। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা থেকে প্রথমে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেরায় সে জানায়, তার নাম রামচরণ দাস।
এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, কীভাবে চুরি হল? এই প্রশ্নের উত্তরে ধৃত রামচরণ কাচুমাচু হয়ে বলে, স্যার আমার কাছে বাড়ির চাবি ছিল। পুলিস অবাক হয়ে যায়। নকল চাবি? সে বলে, না, স্যার। আমার দাদা আমাকে ওই বাড়ির চাবি দিয়ে গিয়েছিলেন। দাদার নাম? শ্যামাচরণ দাস। তারপরই পুলিস দু’য়ে দু’য়ে চার করে। গ্রেপ্তার করা হয় শ্যামাচরণকেও। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ