Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে খোঁচা ব্রুকের

চতুর্থ টেস্ট শুরুর আগে মনস্তাত্ত্বিক সুবিধা আদায়ের খেলা শুরু করল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে থাকা হোম টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক খোঁচা দিয়েছেন টিম ইন্ডিয়াকে।

ভারতকে খোঁচা ব্রুকের
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: চতুর্থ টেস্ট শুরুর আগে মনস্তাত্ত্বিক সুবিধা আদায়ের খেলা শুরু করল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে থাকা হোম টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক খোঁচা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। তাঁর দাবি, চতুর্থ ইনিংসে টার্গেট দেওয়ার ক্ষেত্রে ভয় পেয়েছে ভারত!

Advertisement

সোমবার প্রচারমাধ্যমের সামনে এসে ব্রুক বলেন, ‘এজবাস্টন টেস্টে আমাদের অদ্ভুত বেশি টার্গেট দিয়েছিল ওরা। বোঝাই যাচ্ছিল, ওরা ভয় পেয়েছে। আর সেটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল পরের ম্যাচের আগে। আমরা উপলব্ধি করেছি যে ভারত ভীত।’ উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দেয় শুভমান গিল বাহিনী। সেই টেস্টে ইংল্যান্ড ৩৩৬ রানে হারে।
হেডিংলেতে অবশ্য ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে জেতে তারা। ব্রুকের কথায়, ‘ওটা অবিশ্বাস্য জয়। লর্ডসেও শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়েছি। ক্যাপ্টেন বেন স্টোকস যে স্কিল ও ধৈর্যের পরিচয় রেখেছিল তা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করেছে।’
লর্ডস টেস্টে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গিল। এরজন্য ভারত অধিনায়ককে দায়ী করে ব্রুকের মন্তব্য, ‘ওরা ক্রলি ও ডাকেটের দিকে মন্তব্য ছুড়ে দেওয়ার পরই আমরা ঠিক করি, এর পাল্টা দিতে হবে।’ মাঠের মধ্যে আগ্রাসন নিয়ে তাঁর মত, ‘এটা কিন্তু দর্শকদের কাছে ভালো। মাঠে ব্যাপারটা ১১ বনাম ২ দেখায়। এতে ফিল্ডিং করাটাও উপভোগ্য হয়ে ওঠে।’
এদিনই ওল্ড ট্রাফোর্ডের প্রথম এগারো জানিয়ে দিল ইংল্যান্ড। দলে একটাই পরিবর্তন। বাঁ-হাতে চোটের জন্য ছিটকে গিয়েছেন অফস্পিনার শোয়েব বশির। পরিবর্তে এসেছেন বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন। ৩৫ বছর বয়সি এর আগে খেলেছেন মোট তিনটি টেস্ট। তার মধ্যে শেষটি ২০১৭ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ