Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিটনেস পরখে এবার ব্রাঙ্কো টেস্টের ভাবনা

মাত্র ৬ মিনিটে ১২০০ মিটার দৌড়! রাগবির ধাঁচে ব্রাঙ্কো টেস্টই হতে চলেছে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের মানদণ্ড।

ফিটনেস পরখে এবার ব্রাঙ্কো টেস্টের ভাবনা
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: মাত্র ৬ মিনিটে ১২০০ মিটার দৌড়! রাগবির ধাঁচে ব্রাঙ্কো টেস্টই হতে চলেছে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের মানদণ্ড। ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রাউক্স এই নতুন ফিটনেস টেস্ট নিয়ে এসেছেন। বোর্ড সূত্রে খবর, কোচ গৌতম গম্ভীর ইয়ো ইয়োর পরিবর্তে ব্রাঙ্কোকেই প্রাধান্য দিচ্ছেন। অধিনায়ক শুভমান গিল সহ জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের জন্যই এই টেস্ট বাধ্যতামূলক। বেঙ্গালুরুর এনসিএ’তে ইতিমধ্যেই কয়েকজন ক্রিকেটার পরীক্ষামূলকভাবে এই টেস্ট দিয়েছেন।

Advertisement

এখন প্রশ্ন উঠতেই পারে, ইয়ো ইয়ো থাকতেও ব্রাঙ্কো টেস্ট কেন? আসলে সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত কোচ গৌতম গম্ভীর। বিশেষ করে পেসারদের। ইংল্যান্ড সফরে মহম্মদ সিরাজ ছাড়া কোনও জোরে বোলারই পাঁচটি টেস্ট খেলতে পারেননি। তাই ফিটনেসের উন্নতিতে এই উদ্যোগ কোচের। ইয় ইয়ো টেস্টের মতো এখানে কোনও বিরতি নেই। ২০, ৪০ ও ৬০ মিটার— তিন শাটল রানের টানা পাঁচটি সেট। অর্থাত্ পরীক্ষায় উত্তীর্ণ হতে টানা ১২০০ মিটার দৌড়াতে হবে ক্রিকেটারদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ