Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্যে ঢাকছে ময়নাগুড়ি কৃষক বাজার

বর্জ্যে ঢাকছে ময়নাগুড়ি কৃষক বাজার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি কৃষক বাজারে যত্রতত্র জমছে বর্জ্যের স্তূপ। যেখানে সেখানে করা হচ্ছে শৌচকর্ম। ছড়াচ্ছে দুর্গন্ধ। যার ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই বাজার থেকে বর্জ্য পরিষ্কার করার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাতে বাজারের গেট বন্ধ করে দেওয়ার দাবিও উঠছে।
Advertisement
ময়নাগুড়ি নতুন বাজারে কর্মতীর্থ ভবনের উল্টোপাশে রয়েছে কৃষক বাজার। এখানে প্রতিদিন সকালে পাইকারি মাছ ও সব্জির দোকান বসে। পাশাপাশি এখানে ধানের পাইকারি বাজারও বসে। রয়েছে এখানে কৃষিদপ্তরের অফিস। বর্তমানে বাজারের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য। বেড়েছে মশার উপদ্রব। 
মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ দাস বলেন, প্রত্যেককে বলা হয়েছে বাজারে যত্রতত্র আবর্জনা না ফেলতে ও শৌচকর্ম না করতে। কিন্তু কেউ কোনও কথা শোনে না। আমরা চাইছি প্রশাসন নজরদারি চালাক। 
কৃষক উত্তম সরকার বলেন, বাজারে আমরা কৃষিপণ্য নিয়ে আসি। কিন্তু দুর্গন্ধে টেকা দায়। ধান ব্যবসায়ী ধর্মরাজ রায় বলেন, আমরাও চাইছি বর্জ্য পরিষ্কারে প্রশাসন নজরদারি চালাক। এখানে কৃষিদপ্তরের অফিসও রয়েছে। কৃষক বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন হোক সেটাই চাইছি। 
জলপাইগুড়ি রেগুলেটেড ফান্ড দপ্তরের আধিকারিক দেবাঞ্জন পালিত বলেন, বিষয়টি দেখা হবে।
সম্পর্কিত সংবাদ