Bartaman Logo
১০ জুন, ২০২৬

পুনেতে নদীর উপর ভেঙে পড়ল সেতু, মৃত ২

পুনের কুন্দমালা গ্রামে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ল সেতু। রবিবারের এই দুর্ঘটনায় এপর্যন্ত মোট দু’জনের মৃত্যু হয়েছে। আহত ৩২ জন। খরস্রোতা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুনেতে নদীর উপর ভেঙে পড়ল সেতু,  মৃত ২
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পুনের কুন্দমালা গ্রামে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ল সেতু। রবিবারের এই দুর্ঘটনায় এপর্যন্ত মোট দু’জনের মৃত্যু হয়েছে। আহত ৩২ জন। খরস্রোতা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে। 

Advertisement

পুনের কুন্দমালা গ্রামের এই লোহার সেতুটি বেশ পুরনো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুটির অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে প্রায়শই এখানে ভিড় জমান পর্যটকরা। রবিবার ছুটির দিনেও ঘুরতে এসেছিলেন অনেকে। তখন বিকেল চারটে। সেতুটির একটি নির্দিষ্ট অংশে গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন প্রায় ১২৫ জন। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুর ওই অংশটি। এর জেরে ভেঙে পড়া সেতুর নীচে আটকে পড়েন বেশ কয়েকজন। অনেকে নদীর জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যান। রাত পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকে নিঁখোজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ভারী বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে ইন্দ্রায়ণী নদীর। প্রাথমিক অনুমান,  নদীর জলের তোড়েই ভেঙে গিয়েছে সেতুটি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ