ডারউইন (অস্ট্রেলিয়া): টি-২০ ফরম্যাটে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল অস্ট্রেলিয়া। জিতেছিল টানা ন’টি ম্যাচ। অবশেষে থামল ক্যাঙারু বাহিনী। মঙ্গলবার ঘরের মাঠে মিচেল মার্শরা ৫৩ রানে হারলেন দক্ষিণ আফ্রিকার কাছে।

ম্যাচের নায়ক ২২ বছরের তরুণ প্রোটিয়া ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ৫৬ বলে তিনি হাঁকিয়েছেন অপরাজিত ১২৫। দক্ষিণ আফ্রিকার হয়ে এই ফরম্যাটে এটাই ব্যক্তিগত সর্বাধিক রান। তিনি পিছনে ফেললেন ফাফ ডু’প্লেসিকে। ২০১৫ সালে জো’বার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ রান করেছিলেন ফাফ। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও এখন ব্রেভিসের ঝুলিতে। তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে ৭ উইকেটে ২১৮। ব্রেভিস ১২টি চার ও আটটি ছক্কা মেরেছেন। ট্রিস্টান স্টাবসের সংগ্রহ ৩১।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অল-আউট হয়। একমাত্র টিম ডেভিডই লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মাপাখা নিয়েছেন তিনটি উইকেট। সমসংখ্যক উইকেট নিয়েছেন করবিন বস। আপাতত সিরিজের ফল ১-১।