Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রী মুখ চায় বঙ্গ বিজেপি, খোঁজ পেতে হিমশিম

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ‘মুখ্যমন্ত্রী’ মুখ বেছে নিতে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। অর্থাৎ, শুধুমাত্র নতুন রাজ্য কমিটি গঠন করতেই নয়। বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ‘মুখ’ নিয়েও ঐকমত্যে পৌঁছতে পারছে না রাজ্য বিজেপি।

প্রথা ভেঙে  মুখ্যমন্ত্রী মুখ চায় বঙ্গ বিজেপি, খোঁজ পেতে হিমশিম
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ‘মুখ্যমন্ত্রী’ মুখ বেছে নিতে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। অর্থাৎ, শুধুমাত্র নতুন রাজ্য কমিটি গঠন করতেই নয়। বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ‘মুখ’ নিয়েও ঐকমত্যে পৌঁছতে পারছে না রাজ্য বিজেপি। এই ব্যাপারে রীতিমতো দিশাহারা পরিস্থিতি তৈরি হয়েছে দলের অন্দরে। বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, সুরাহা না পেয়ে এই ব্যাপারেও তাই কেন্দ্রীয় পার্টিরই দ্বারস্থ হতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। 

Advertisement

আগামী বছরই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। বাংলায় নির্বাচনী আবহের গোড়াতেই বঙ্গ বিজেপির পরিকল্পনা ছিল, প্রথা ভেঙেই রাজ্যে ‘মুখ্যমন্ত্রী’ মুখকে সামনে রেখে ভোটের লড়াইয়ে যাবে দল। যদিও এই প্রশ্নে বিজেপির দলবদলু কোনও নেতার সম্ভাবনা শুরুতেই নাকচ করে দিয়েছিল সংঘ পরিবার। বরং সংঘ পরিবার চেয়েছিল, আরএসএস ঘনিষ্ঠ শুধু নয়, দীর্ঘদিন তাদের প্রচারক হয়ে কাজ করা কাউকেই এই দায়িত্ব দেওয়া হোক। বিজেপি সূত্রের খবর, তারপরেও এই বিষয়ে একবিন্দুও এগোতে পারেনি দলের বঙ্গ ব্রিগেড। এই পরিস্থিতিতে এহেন ইশ্যুতে অযথা জটিলতা না বাড়িয়ে পুরোটাই কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়ে ফেলে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের বিজেপি শিবির। দলের বড় অংশই চায়, দু’জন ভোট পর্যবেক্ষকই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ