Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বড়ো ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের, ডুরান্ড কাপে রামিরেজদের সামনে সাউথ ইউনাইটেড

রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্রি-সিজন সারছে ইস্ট বেঙ্গল। মাঠ সবুজ কাপড়ে মোড়া। তাতেও রক্ষা নেই।

বড়ো ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের, ডুরান্ড কাপে রামিরেজদের সামনে সাউথ ইউনাইটেড
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্রি-সিজন সারছে ইস্ট বেঙ্গল। মাঠ সবুজ কাপড়ে মোড়া। তাতেও রক্ষা নেই। আন্তোনিও লোপেজ হাবাস খুঁতখুঁতে। ফিনফিনে সবুজ কাপড়ের উপর কালো পর্দার প্রলেপ। স্প্যানিশ কোচ কার্যত শামুকের খোলসে ঢুকিয়ে রেখেছেন দলকে। আগামী ১২ আগস্ট এএফসি কাপের ম্যাচ। কুয়েতের আল আরাবির বিরুদ্ধে নামার আগে হাবাস আরও সতর্ক। কঠিন ম্যাচের আগে অভিজ্ঞ কোচ অবশ্য ভালো প্রস্তুতির সুযোগ পাচ্ছেন। শুক্রবার ডুরান্ড কাপে জিকসন, রশিদদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। বেঙ্গালুরুর এই দলকে কয়েকদিন আগেই ৮ গোলের মালা পরিয়েছে মোহন বাগান। হাবাসও বড়ো জয়ের খোঁজেই মাঠে নামবেন। গ্রুপের প্রথম ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে সিআইএসএফকে ৮ গোলে বশ মানিয়েছিল ইস্ট বেঙ্গল। যুবভারতীতেও আক্রমণের রোলার চালাতে তৈরি বিষ্ণুরা। মাঠ ছাড়ার আগে হাবাসের ছোট্ট মন্তব্য, ‘টিম কম্বিনেশন তৈরির সুযোগ কাজে লাগাতে হবে।’

Advertisement

এএফসি’র আগে হাতে সময় কম। প্রথম এগারো ঝালিয়ে নিতে চান লাল-হলুদ বস। রক্ষণে স্প্যানিশ স্টপার নাচো পুরো ফিট নন। তাঁর ম্যাচ টাইম প্রয়োজন। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে শুরুতে তাঁকে খেলানোর ভাবনা রয়েছে হাবাসের। অস্ট্রেলিয়ার ক্রিস ইকোনোমিডিস সদ্য অনুশীলনে যোগ দিয়েছেন। অন্তত কিছু সময় তাঁকে দেখা যেতে পারে। মাঝমাঠে ড্যানি রামিরেজ ও রশিদ দলের ইঞ্জিন। গোটা মরশুমে মিগুয়েলের ছায়ার সঙ্গে লড়তে হবে রামিরেজকে। তবে চোটের কারণে ডুরান্ড কাপে অনিশ্চিত দানিশ ফারুখ। স্ট্রাইকারে জেসিন ও বিষ্ণু গোলের মধ্যেই রয়েছেন। কিন্তু ডেভিড আত্মবিশ্বাসের ধারেকাছে নেই। অনেকেরই ধারণা, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ডেভিডকে সুযোগ দেওয়া উচিত। একমাত্র বিপক্ষের জাল কাঁপাতে পারলে হারানো মনোবল কিছুটা ফিরতে পারে। এদিকে, বৃহস্পতিবারই অনলাইনে এএফসি ম্যাচের টিকিট বিক্রি শুরু করল ইস্ট বেঙ্গল। 
 যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ