Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার

বর্ধমানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের বড়নীলপুর শান্তিপাড়ায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরের চিলেকোঠায় কাঠের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ কর(৫২)। বড়নীলপুর বাজারে তাঁর একটি জুতোর দোকান আছে। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
অন্য একটি ঘটনায় আউশগ্রাম থানার গুসকরায় সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম হীরালাল রজক(৬৪)। বুধবার সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি সাইকেল তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন।
সম্পর্কিত সংবাদ