সংবাদদাতা, বর্ধমান: অস্ত্রের বেআইনি কারবারে জড়িত সন্দেহ তিন মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের বাড়ি শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায়। পুলিস জানিয়েছে, বুধবার সকালে গোদা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে দু’টি পাইপগান ও ছ’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। এদিনই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের তিনদিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।



