সংবাদদাতা, রায়গঞ্জ: বিরোধী জোটকে হারিয়ে জয়ী হল তৃণমূল। উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেল তৃণমূল লিগাল সেল। তৃণমূল লিগাল সেলের ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন জয় পেয়েছেন। অন্যদিকে বিরোধী জোটের প্রগতিশীল আইনজীবী ঐক্যমঞ্চের মাত্র দু’জন প্রার্থী জয়ী হয়েছেন।
Advertisement
গত ৬ ডিসেম্বর বার অ্যাসোসিয়েশনের ভোট হয়। যেখানে তৃণমূল লিগাল সেলের ১৭ জন প্রার্থী, প্রগতিশীল আইনজীবী ঐক্য মঞ্চ জোটের পক্ষে ১৭ জন প্রার্থী ও ১ জন নির্দল প্রার্থী মিলিয়ে ৩৫ জন প্রার্থী অংশ নেন নির্বাচনে।
শনিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতে তৃণমূল জয়লাভ করতেই উচ্ছ্বাস শুরু হয় তৃণমূলপন্থী আইনজীবীদের মধ্যে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ তৃণমূল নেতারা যোগ দেন বিজয় উচ্ছ্বাসে। সুবজ আবির খেলার পাশাপাশি আতশবাজি ফাটান তৃণমূলপন্থী আইনজীবীরা। এই জয় নিয়ে বিধায়কের বক্তব্য, এটা আমাদের জন্য বড় জয়। বার অ্যাসোসিয়শনের ভোটে তৃণমূলের উপর ভরসা রাখার জন্য আইনজীবীদের ধন্যবাদ। অন্যদিকে প্রগতিশীল আইনজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে অসীম চন্দ বলেন, বিজেপির তরফ থেকে আমরা একা লড়াই করিনি। জোট করেই লড়েছি।