Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বারাবনিতে মাফিয়াদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করল প্রশাসন

বারাবনিতে সরকারি জমি উদ্ধার করল প্রশাসন। বুধবার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে খাস জমির প্রাচীর ভাঙানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাবনির শর্মাপাড়ায় একটি জমির দাগে আড়াই বিঘা খাস জমি রয়েছে।

বারাবনিতে মাফিয়াদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করল প্রশাসন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বারাবনিতে সরকারি জমি উদ্ধার করল প্রশাসন। বুধবার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে খাস জমির প্রাচীর ভাঙানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাবনির শর্মাপাড়ায় একটি জমির দাগে আড়াই বিঘা খাস জমি রয়েছে।
Advertisement
অভিযোগ, স্থানীয় মাফিয়ারা টাকা নিয়ে মুখে মুখেই জমি বিক্রি করে প্রাচীর দেওয়ার কাজ শুরু করে। বিষয়টি প্রশাসনের নজরে আসে। পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ও বিডিও শিলাদিত্য ভট্টাচার্য প্রথমে ঘটনাস্থলে গিয়ে প্রাচীর ভাঙার নির্দেশ দেন। তাতে কর্ণপাত করেনি জমি মাফিয়ারা। এদিন তাঁরা স্থানীয় বিএলএলআরও এবং বারাবনি থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। বিডিও স্পষ্ট জানিয়ে দেন, নিজেরা প্রাচীর ভাঙলে ইটগুলি পাবেন। আমরা ভাঙতে শুরু করলে একটা ইটও দেব না। এরপরই দখলদাররা নিজেরাই প্রাচীর ভাঙার কাজ শুরু করে।
পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ওই এলাকায় প্রতি কাঠা জমি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এক শ্রেণির জমি মাফিয়া এক লক্ষ টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি করা শুরু করে। আমরা পদক্ষেপ নিয়েছি। গোটা এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে সরকারি বোর্ড লাগানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ